ফের আগরতলা রেল স্টেশনে তিনজন বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা : অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকরা দাল্লা চক্রের মাধ্যমে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে। ফের অবৈধ ভাবে প্রবেশ করে কলকাতা যাওয়ার সময় আটক তিনজন বাংলাদেশী মহিলা। রবিবার আগরতলা রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনজন ভারতীয় নাগরিক সহ ৬ জন কলকাতা যাওয়ার কথা ছিল। সেই মতো তারা আগরতলা রেল স্টেশনে আসেন। এদিন সকালে আগরতলা রেল পুলিস তাদের স্টেশন থেকে গ্রেপ্তার করে। তিনজন ভারতীয় নাগরিকের মধ্যে দুইজন মহিলা। তাদের বাড়ি সোনামুড়া মহকুমায়। ধৃতদের এদিনই আদালতে সোপর্দ করা হয়।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ