নিজ ঘরে পচাগলা মৃতদেহ উদ্ধার

আগরতলা : নিজ ঘরে পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে রাজধানীর শিবনগর কলেজ রোড এলাকায় চাঞ্চল্য। ঘটনার তদন্ত করছে পূর্ব আগরতলা থানার পুলিস। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জানা গেছে আগরতলা শিবনগর কলেজ রোড এক্সটেনশন এলাকায় নিজ বাড়িতে মা ও ছেলে থাকেন। বৃদ্ধ মহিলা কল্যাণী সুর চৌধুরী অনেক দিন ধরে অসুস্থ। রবিবার উনাদের এক মহিলা আত্মীয় তাদের বাড়িতে আসেন। তিনি পচা গন্ধ পান। সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে ঘটনা জানান। বাড়ি থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না।ঘরের সামনে ছয়দিনের পত্রিকা পড়ে আছে। অবশেষে ঘটনার খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনা স্থলে ছুটে আসেন সদর মহকুমা পুলিস আধিকারিক সহ পূর্ব আগরতলা থানার পুলিস। ঘটনাস্থলে নিয়ে আসা হয় দমকল কর্মীদের। পুলিস ঘরের ভিতরে দেখতে পান সুধীর সুর চৌধুরী মৃত অবস্থায় পড়ে আছেন। বিছানায় উনার মা কল্যাণী সুর চৌধুরী জিবিত অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে দুইজনকে জিবিতে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন ফরেনসিক টিম। ঘটনার তদন্ত করে দেখছে পুলিস। কিভাবে মৃত্যু হল এই ব্যক্তির তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর পেছনে অন্য কোন কারণ লুকিয়ে আছে কিনা খতিয়ে দেখছে পুলিস।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ