সুরক্ষা দিবস উদযাপন ব্যাম্বু পার্কে

আগরতলা : সারা দেশের সঙ্গে রাজ্যেও ৫৩-তম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স অর্গানাইজেশণের উদ্যোগে হয় সচেতনতা মূলক কর্মসূচী আর কে নগরে। কল-কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্য ও পেশাগত রোগ বিষয়ে বিশদভাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে আর কে নগর এলাকার ব্যাম্বু পার্ক চত্বরে এই কর্মসূচীতে স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকরা অংশ নেন। ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স-র  চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার বলেন,শিল্পক্ষেত্রে যে কোনও ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুরক্ষা-ব্যবস্থা অবলম্বন আবশ্যিক। কল-কারখানায় দুর্ঘটনার ফলে ব্যক্তি-জীবনে, পরিবার ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি। উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত কল-কারখানায় শ্রমিক-মালিক সকলকেই দুর্ঘটনা সম্পর্কে সচেতন ও সর্তক থাকতে হবে এবং সুরক্ষা-বিধিও কঠোরভাবে মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনীয়ার সূর্যপাল মজুমদার  ছাড়াও  ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স এরইনভেস্টিগেটর  দিলীপ কুমার ভৌমিক সহ  অন্যরা।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি