জনসম্পর্কে রাজীব ২৩ নম্বর ওয়ার্ডে

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে লাভার্থী জনসম্পর্ক অভিযান শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও এধরণের কর্মসূচী শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেসব লোকজন পেয়েছেন তাদের সঙ্গে কথা বলতেই এবং তাদের মতামত নিতেই এই কর্মসূচী। মঙ্গলবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রেও এই জনসম্পর্ক অভিযান শুরু হয়েছে। এদিন প্রদেশ বিজেপি সভাপতি এই কর্মসূচীতে বের হন পুর নিগমের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায়। উনার সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ বিজেপি কার্যকর্তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর যারা পেয়েছেন তাদের বাড়িতে যান এবং লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি সুবিধা ভোগীদের হাতে লিফলেটও তুলে দেন।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!