ড্রাগস সহ গ্রেপ্তার এক 

আগরতলা : ড্রাগস সহ গ্রেপ্তার হওয়া যুবককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলী থানার পুলিস। গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিস ফুলতলী এলাকায় সুমন সরকারের বাড়িতে অভিযান চালায়। তার বাড়িতে হানা দিয়ে ১৬ টি প্যাকেটে ব্রাউন সুগার, নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় সুমন সরকারকে। তাঁকে আদালতে তোলা হলে পুলিস রিমান্ডে পাঠানো হয়। সেখানে পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানান আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ।তিনি জানান, এর আগেও সে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু প্রমানাভাবে ছাড়া পেয়ে যায়

Related posts

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মহম্মদ শামি, অবসরের ঘোষণা ভারতীয় পেসারের

নেতানিয়াহুর পাশে নেই জোটসঙ্গী ইউটিজে, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ইজরায়েলে

‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ ভারত-পাকিস্তানকে সমান দূরত্বে রাখার বার্তা তারেক রহমানের