তিপ্রা মথা- বিজেপি ছেড়ে কয়েকজন নেতৃত্ব যোগ দিলেন কংগ্রেসে

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ও শাখা সংগঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রবিবার আদিবাসী কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি সভা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের নেতৃত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, আদিবাসী নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা। এদিনের সভায় তিপ্রা মথা ও বিজেপি ছেড়ে কয়েকজন কংগ্রেসে যোগ দেন। তাদের বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। সভা নিয়ে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, পশ্চিম ও পূর্ব লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়কে সুনিশ্চিত করতে প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি এদিন অভিযোগ করেন যারা আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলে তাদের আশা প্রত্যাশার অপমৃত্যু ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আরও বেশি করে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

Related posts

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

Benjamin Netanyahu agrees to let opposition leader Gadi Eisenkot become Prime Minister first and calls for a unity government

বিরোধী দলনেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মোহনপুরে বিজেপির প্রতিবাদ মিছিল