বাইক দুর্ঘটনায় আহত এক

আগরতলা : যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে। রাজধানীতেও ঘটে চলেছে একের পর এক যান দুর্ঘটনা। অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে অসতর্কতার কারণে ঘটছে দুর্ঘটনা। বুধবার ফের রাজধানীতে দুর্ঘটনা। এদিন আড়ালিয়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি সকালে। দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একজন বেশি আঘাত পায়। আরেকজন অল্পবিস্তর আঘাত পান। সঙ্গে সঙ্গে আহত বাইক আরোহী প্রসেনজিত দাসকে জিবিতে নেওয়া হয়। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর। বাড়ি আড়ালিয়া ঘোষপাড়া এলাকায়।আহত যুবকের চিকিৎসা চলছে বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়