বিজেপিতে শামিল ৬০০ ভোটার

আগরতলা : লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই যেন রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙছে বিরোধী দল গুলি। মানুষ যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। ভোটের দোরগোড়ায় শুক্রবার ফের যোগদান সভা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। গোমতী, ধলাই, উত্তর জেলার বিভিন্ন জায়গা থেকে শ্রমিক অংশের নারী- পুরুষ শাসক দলে যোগ দেন বিজেপি সরকারের কাজে অনুপ্রানিত হয়ে। তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত।এদিন ১০২ পরিবারের প্রায় ৬০০ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে শামিল হয়েছেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে এসে তারা সিপিএম ছাড়ার ঘোষণা দেন। তাদের গেরুয়া শিবিরে বরণ করে নেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী