২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট

আগরতলা : চলতি মাসের ২৪ তারিখ ত্রিপুরা বার এসোসিয়েশনের ১৫ সদস্যক কার্যকরী কমিটির নির্বাচন। ২০২৪-২৬ অর্থবর্ষের জন্য কার্যকরী কমিটির গঠন করা হবে।প্রতিবারের মতো এবারো ব্যালটে হবে ভোট গ্রহণ। ত্রিপুরা বারে ভোটার রয়েছেন ৫০০ জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৮০ জন। ভোট শুরু হবে সকাল ৯ টা থেকে। এদিনই গণনা শেষে বিজয়ী কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হবে। শুক্রবার ত্রিপুরা বার এসোসিয়েশনে সাংবাদিক সম্মেলনে তা জানান নির্বাচনের রিটার্নিং অফিসার তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন পরে ১৫ টি কার্যকরী পদের জন্য লড়াই হচ্ছে দ্বি-মুখি। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৩০ জন প্রার্থী।

Related posts

বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সেনাবাহিনীর অগ্নিবীর রেলী

এয়ারপোর্ট থানা এলাকায় দিন মজুরের ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য

সাংগঠনিক নিয়ম মেনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়