পশ্চিমবাংলার পাশে ত্রিপুরা

আগরতলা : পশ্চিমবাংলার মানুষ যে লড়াই করছেন সেটা শুধু পশ্চিম বাংলার লড়াই নয়, গোটা ভারতবর্ষের লড়াই। অবিচ্ছেদ্য অঙ্গ। সেদিক থেকে সিপিএম পলিটব্যুরো আহ্বান জানিয়েছে গোটা দেশে সোচ্চার হওয়ার জন্য পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচনের ঘটনা নিয়ে। প্রতিবাদে শামিল হওয়ার জন্য। গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান রক্ষা, একে ব্যাপকভাবে বিস্তৃত করবার জন্য লড়াইকে সংহত করতে হবে। শুক্রবার আগরতলায় মিছিল শেষে সভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।সদ্য পশ্চিম বাংলায় ত্রি- স্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে। বহু মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন অনেকে।অভিযোগ ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে। লুট হয়েছে ভোট। এসব ঘটনা নিয়ে শুধু পশ্চিম বাংলা নয় বিভিন্ন জায়গায় নিন্দার ঝড় বইছে। এবার পথে নামল ত্রিপুরার বামপন্থীরা। শুক্রবার সিপিএম রাজ্য কমিটির তরফে হয় প্রতিবাদ ধিক্কার মিছিল- সভা। এদিন বিকেলে মেলারমাঠ থেকে বের হয় স্লোগান সোচ্চার ধিক্কার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে হয় সভা। মিছিল সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, কৃষ্ণা রক্ষিত, তপন দাস, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

 

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা