সি এ এ নিয়ে সেমিনার প্রেস ক্লাবে

আগরতলা : বিভিন্ন সংগঠন,বিরোধী রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাস করায়।প্রায় ৫ বছর পর চলতি বছরের ১১ মার্চ কেন্দ্রীয় সরকার এই আইন কার্যকরের ঘোষণা দেয়।নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের ঘোষণার পরেও এর বিরোধিতা করে বিভিন্ন সংগঠন। সোমবার এই আইন কার্যকরের বিষয় নিয়ে আলোচনা করতে সেমিনার করা হয়। সোমবার আগরতলা প্রেস ক্লাবে হয় সেমিনার।জয়েন্ট একশন কমিটি অফ সিভিল সোসাইটির উদ্যোগে সেমিনার হয়।বিভিন্ন সংস্থা, সংগঠন যৌথভাবে এই সোসাইটি গঠন করে। এদিন সেমিনারে বিভিন্ন বিষয় আলোচনা হয়।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা