আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ আটক বিহারের দুই যুবক

আগরতলা : ত্রিপুরা থেকে বিহারে ফের গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে গেল জি আর পি ও আর পি এফের তৎপরতায়। জি আর পির জালে বিহারের বাবলু কুমার ও সুধাংশু কুমার নামে দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকার শুকনো গাঁজা। আগরতলা রেল পুলিসের ওসি তাপস দাস জানান তাদের কাছে গোপন খবর আসে দুই যুবক ব্যাগে করে অবৈধ কিছু নিয়ে আসছে আগরতলা রেলস্টেশনে। এই খবরের ভিত্তিতে জি আর পি ও আর পি এফ স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে নজরদারি চালায়। তখনই দুই যুবককে দেখে তাদের সন্দেহ হওয়ায় আটক করে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩৯ কেজি গাঁজা। জানা গেছে দুইজনের বাড়ি বিহারে। ধারণা তারা ট্রেনে করে বিহারে গাঁজা গুলি নিয়ে যাওয়ার জন্যই রেল স্টেশনে এসেছিল। পুলিস তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে।

Related posts

পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায় পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করেন অনেকে

৪ দফা দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সি.আই.টি.ইউ জিরানিয়া মহকুমা কমিটি