কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রস্তুতি খতিয়ে দেখেন

আগরতলা : রাজ্যে আসলেন ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক বিবেক এল ভিমানওয়ার। শুক্রবার তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার ও সদর মহকুমা শাসক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে উমাকান্ত একাডেমীতে যান। সেখানে স্ট্রং রুম, গণনা কেন্দ্র, ব্যালট পেপার রুম ঘুরে দেখেন। কথা বলেন আধিকারিকদের সঙ্গে। সমস্ত প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক। প্রায় সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে।সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

ব্যাটিং বিপর্যয়ের পর শ্রীদামের ব্যাটে ত্রিপুরার ঘুরে দাঁড়ানোর লড়াই, শতরান অধরা

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা