প্রচারে রাজীব ভট্টাচার্য বনমালিপুরে

আগরতলা : মানুষ স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করবেন। শনিবার প্রার্থীর হয়ে প্রচারে বের হয়ে এই প্রত্যয় ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পশ্চিম আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে প্রচার। শুধু প্রার্থী বিপ্লব কুমার দেবই নয়, দলীয় সভাপতি ,মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব প্রচার চালিয়ে যাচ্ছেন জোর গতিতে। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় কর্মী- সমর্থকদের নিয়ে প্রচারে হন প্রার্থীর সমর্থনে। এদিন তিনি বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি যান। কথা বলেন ভোটারদের সঙ্গে এবং তাদের আশীর্বাদ চান বিপ্লব কুমার দেবের সমর্থনে। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানান রাজীব বাবু। এদিন প্রচারে প্রচুর বিজেপি কর্মী- সমর্থক অংশ নেন। রাজীব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে সহ অন্যরা।

Related posts

২৯ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের মতো মনোনীত প্রার্থী রুমা দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে বের হন মন্ত্রী সুশান্ত চৌধুরী

ডাঃ পার্থপ্রতীম দত্ত অভিযোগ করেন, গত বুধবার রাতে বিজেপির দুষ্কৃতীরা তাঁর নির্বাচনী প্রচারসজ্জা নষ্ট করে দিয়েছে

আগরতলা পুরো নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যী হয়ে বাড়ি বাড়ি ভোট চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা