বারুনি স্নানে প্রতাপগড় হাওড়া নদীতে ব্যাপক ভক্ত সমাগম

আগরতলা : প্রতিবছরের মতো এবারো রাজ্যের বিভিন্ন জায়গায় মহাসমারোহে বারুনি স্নান অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর প্রতাপগড় হাওড়া নদীতে ভক্তরা নিয়ম নীতি মেনে বারুনি স্নান করেন। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এতে অংশ নেন।ব্যাপক ভক্ত সমাগম ঘটে। অনেকে এদিনে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন।স্কন্দ পুরাণে মতে চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত।বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরুপ। শাস্ত্র মতে কোন বছর যদি ঐদিনটি শনিবার হয় তবে ঐ বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুণী স্নান রুপ লাভ করে।চৈত্রমাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত৷ এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহনের জন্য গঙ্গাস্নানের যে ফল সেই ফল লাভ করা যায়৷ শাস্ত্র মতে এই স্নানটি বস্তুত্ব হিন্দু ধর্মীয় একটি পূন্য স্নান উৎসব৷

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি