ওবিসি-দের উন্নয়নেও কাজ করছে সরকার- সান্ত্বনা

আগরতলা : সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকার চায় রাজ্যের সমস্ত অংশের মানুষ এর উন্নয়ন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। ও বি সি উন্নয়নেও রাজ্য সরকার কাজ করে চলেছে। আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে ২৬৫ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের আর্থিক ভাবে দপ্তর থেকে সহায়তা করা হবে স্বনির্ভর হতে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা বললেন ও বি সি কল্যাণ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি এদিন জানান ও বি সি ভুক্ত প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছাত্র ছাত্রীদের অভিভাবকের আয়ের নিরিখে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ৩৯৫০ জন ছাত্র ছাত্রীকে প্রি-মেট্রিক স্কলারশীপ প্রদান করা হচ্ছে ।দপ্তরের বিভিন্ন প্রকল্প ও সাফল্যের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী শান্তনা চাকমা। মহাকরণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মন্ত্রী ও বি সি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্প গুলি সম্পর্কে অবগত করে জানান এখনো অনেকেই এই প্রকল্প গুলির সুবিধা নিচ্ছে না। আবার অনেকে সঠিক ভাবে জানেন না বলে সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা।

Related posts

আগরতলার শিশু উদ্যান থেকে সেবা জ্যোতি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী

পুনঃরায় কংগ্রেস দলে যোগ দান করলেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব সহ বেশ কয়েকজন

৪ দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল বৈশ্য কাপালি সমাজ