ব্যালটে ভোট দিলেন সাংবাদিকরা

আগরতলা : ব্যালটে ভোট দিলেন সাংবাদিকরাও। সোমবার রাজধানীর শিশু বিহার স্কুলে তারা মতদান প্রয়োগ করেন। মূলত যারা নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের কাজে যুক্ত থাকবেন তারা এদিন ভোট দেন। ভোট দান প্রক্রিয়া ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক তথা এ আর ও। এদিন ৪২ জন জরুরি পরিষেবার কাজে যুক্তরা ভোট দেন। তাদের মধ্যে বেশিরভাগই সাংবাদিক। রিটার্নিং অফিসার জানান ১৬ ও ১৭ এপ্রিল ভোট নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের কাজে যুক্ত পুলিস কর্মীদের। সম্ভবত এবারই প্রথম ব্যালটে সাংবাদিকদের ভোট নেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ ১৯ এপ্রিল।

 

 

 

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!