আম্পায়ার ও স্কোরারদের মধ্যে নির্দিষ্ট পোশাক দেওয়া হল

আগরতলা : অনেকদিন ধরে আলোচনার পরে অবশেষে আম্পায়ার ও স্কোরারদের মধ্যে নির্দিষ্ট পোশাক দেওয়া হয়।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের স্বীকৃত আম্পায়ার ও স্কোরারদের হাতে ড্রেস তুলে দেওয়া হল। বুধবার এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। সেখানে ৩১ জন আম্পায়ার ও ২০ জন স্কোরারকে নির্দিষ্ট পোশাক, ব্যাগ সহ বিভিন্ন কিটস দেওয়া হয়। এসব পেয়ে খুশি তারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব সুব্রত দে,এসোসিয়েশনের কোষাধাক্ষ বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্যরা।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা