শেষ হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আগরতলা : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এবছরের পরীক্ষা নেওয়া হয় বৃহস্পতিবার।রাজধানীর ১১ টি সহ রাজ্যের ১৭ টি সেন্টারে একদিনে নেওয়া হয় পিসিবি ও পিসিএম পরীক্ষা। পরীক্ষার্থী ছিল প্রায় ৬ হাজার। দুই বেলা হয় পরীক্ষা। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী জানান, ভালো ভাবে পরীক্ষা হয়েছে। এবছর কিছুটা পরীক্ষা দেরি হলেও মে মাসের শেষের দিকেই ফল প্রকাশ করা হবে।এদিন রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন চেয়ারম্যান সহ অন্যরা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী