সংহতি সংঘে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা

আগরতলা : প্রতিবছরের মতো এবারো সরকারি- বেসরকারি উদ্যোগে সারা রাজ্যে উদযাপন করা হবে রবীন্দ্র জয়ন্তী। এবছর রবি ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করা হবে।প্রতিবারের মতো এবারো কর্মসূচী হাতে নিয়েছে রাজধানীর সংহতি সংঘ। রবিবার সংঘের তরফে হয় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা। সংঘের ঘরেই হয় শিশুদের মধ্যে প্রতিযোগিতা। একে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে। সংহতি সংঘের সম্পাদক দেবজ্যোতি দেবনাথ জানান, মূল অনুষ্ঠান হবে ৮ মে।পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক