শ্রম কমিশনারের কাছে ইটভাটা ইউনিয়নের ডেপুটেশন

আগরতলা : সামনেই বর্ষার মরশুম। তাই এখন রাজ্যের ইটভাটাগুলিতে কাজ প্রায় বন্ধের পথে। ভাটার শ্রমিকরা বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা এখন নিজ নিজ রাজ্যে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই শ্রমিকদের বাড়ি যাওয়ার আগে তাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া, তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা ট্রেনে কিংবা গাড়িতে করে দেওয়া নিয়ম। অভিযোগ এসব ক্ষেত্রে বিভিন্ন ইটভাটার মালিক কর্তৃপক্ষ তালবাহানা করছে। ফের এমন অভিযোগ উঠে আসছে। অভিযোগ বিভিন্ন মহকুমার কিছু ইটভাটা মালিক কর্তৃপক্ষ সঠিক সময়ে শ্রমিকদের মজুরি হিসেব করে দিচ্ছেন না। আজ নয় কাল বলে তালবাহানা করে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই সমস্যায় পরিযায়ী শ্রমিকরা। এই অবস্থায় এনিয়ে সরব সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। সোমবারে সংগঠনের রাজ্য সম্পাদক তপন দাসের নেতৃত্বে এক প্রতিনিধি শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন দেন। তারা দাবি জানান বকেয়া মজুরি হিসেব করে শ্রমিকদের মিটিয়ে দেওয়া, শ্রমিকদের যাতায়াতের সুব্যবস্থা করার। ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সম্পাদক এদিন অভিযোগ করেন বিলোনিয়া মহকুমায় এক ইটভাটার শ্রমিকরা মালিকের কাছে বকেয়া মজুরি চাইলে কর্তৃপক্ষের লোকজন নির্যাতন করে শ্রমিকদের।ঘটনাটি ঘটে রবিবার। এই ঘটনারও সুষ্ঠু তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সংগঠনের তরফে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী