ভারত রত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিয়ম রক্ষার ম্যচ ড্র

আগরতলা : ভারত রত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিয়ম রক্ষার ম্যচ ড্র ।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সোমবার মুখোমুখি হয় ভারত রত্ন সংঘ ও ত্রিপুরা স্পোর্টস স্কুল।উমাকান্ত মিনি স্টেডিয়ামে লিগের নিয়ম রক্ষার ম্যাচে দুই দল মুখোমুখি হয়।ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয়দল। লিগে ভারত রত্ন সংঘ ৫ ম্যাচে ১ টি ম্যাচে জয়, ২ টি ম্যাচ ড্র ও ২ টি ম্যাচে পরাজিত হয়ে ৫ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে এিপুরা স্পোর্টস স্কুল ৫ ম্যাচে ১ টি ম্যাচে জয় ১ টি ম্যাচ ড্র ও ৩ টি ম্যাচ পরাজিত হয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে।

Related posts

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

T.F.A আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্টের বি-গ্রুপ থেকে সুপার লিগ খেলা নিশ্চিত করল ইকফাই এফ.সি

দীর্ঘ দিন ধরে ত্রিপুরা কেরাম এসোসিয়েশনের নাম নিয়ে তাল বাহানা চলছিলঃসুজিত রায়