মুখ্যমন্ত্রী হিসেবে দুই বছর পূর্ণ হল ডাঃ মানিক সাহার

আগরতলা : ত্রিপুরায় বিজেপি জোট সরকারের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে নিজের কার্যকাল দুই বছর পূর্ণ করলেন ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দুই বছর পূর্ণ হওয়ায় বুধবার রাজধানীর উমা মহেশ্বরী কালি মন্দিরে পূজা দিলেন টাউন বড়দোয়ালি মণ্ডলের বিজেপি নেতা- কর্মীরা।উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যরা। তারা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। মণ্ডল সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাসের উপরে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর মার্গ দর্শনে উনারাও যাতে ত্রিপুরাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন সেই প্রার্থনা করেন তারা।

Related posts

আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এসে পৌঁছাল আরও ১৩ কোম্পানি আধা সামরিক বাহিনী

আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে শহর আগরতলায় পুলিশ সুপারের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ

রাজ্যে শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উল্লেখ যোগ্য অন্তর্বর্তী নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্ট