জয়ের ধারা অব্যাহত রাখল হার্ভে ও কসমোপলিটন

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় ৩ টি ম্যাচ হয় বুধবার। এদিন টিআইটি মাঠে মুখোমুখি হয় মৌচাক ও পোলস্টার ক্লাব। প্রথমে ব্যাট করে মৌচাক ১৪৬ রান তুলে ১০ উইকেট হারিয়ে ৪০ ওভার ৩ বলে। পাল্টা ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পোলস্টার ক্লাব। ৭ উইকেটে জয়ী হয় পোলস্টার। এম বি বি মাঠে এদিন ম্যাচ হয় হার্ভে ও চলমান সংঘের মধ্যে। হার্ভে প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলে ১০ উইকেট হারিয়ে। চলমান সংঘ ব্যাট করতে নেমে ১৬৯ রান তুলতে সক্ষম হয় ১০ উইকেটে ৪২ ওভার ৪ বলে।হার্ভে ৪৮ রানে জয়ী হয়। পুলিস ট্রেনিং মাঠে মুখোমুখি হয় বি সি সি ও কসমোপলিটন ক্লাব। বিসিসি ১৭২ রান তুলে ৯ উইকেটে ৫০ ওভারে। ম্যাচে কসমোপলিটন জয়ী হয় ৫ উইকেটে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি