পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ব্লাড মাউথ

আগরতলা : দ্বিতীয় ডিভিশন লিগের শিরোপা দখলের লড়াইয়ে আরও এককদম এগিয়ে গেল ব্লাড মাউথ ক্লাব। মঙ্গলবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মাঠে মুখোমুখি হয় মৌচাক ো ব্লাড মাউথ ক্লাব। ম্যাচে দেবরাজ জমাতিয়ার জোড়া গোল ও অমিত জমাতিয়ার ১ টি গোলের সুবাদে মৌচাক ক্লাব-কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগ শিরোপা জয়ের দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলো ব্লাড মাউথ ক্লাব।ম্যাচে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে মৌচাক ক্লাবের বিরুদ্ধে লড়তে নামে ব্লাড মাউথ। সেই ম্যাচে মৌচাক ক্লাবকে পরাজিত করে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ব্লাড মাউথ।

Related posts

টিসিএ ও ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়

আসাম রাইফেলকে হারাল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবে

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর