আর্থিক ঘোটালা নিয়ে সরব সাফাই কর্মচারী সংগঠন

আগরতলা : ভারতীয় স্টেট ব্যাঙ্কে রাজ্যে বিভিন্ন জায়গায় সাফাই কর্মী রয়েছেন। তারা একটি সংস্থার অধীনে ব্যাঙ্কে সাফাইয়ের কাজ করে আসছেন। অভিযোগ ৫ বছর ধরে এই সাফাই কর্মীদের অর্থ ঘোটালা হচ্ছে ই পি এফের মাধ্যমে। এই দুর্নীতির বিষয়টি ই পি এফ ও রাজ্য সরকারের আধিকারিকদের অবগত করা হয়েছে। মঙ্গলবার সমস্যার সুরাহা চেয়ে ডেপুটেশন দিতে গিয়ে এই কথা জানান অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ-র কর্মকর্তারা।তাদের অভিযোগ সংশ্লিষ্ট আধিকারিকদের গোছরে দুর্নীতির বিষয়টি নেওয়ার পরেও কোন সুরাহা আজ পর্যন্ত হয়নি অভিযোগ লাখ লাখ টাকার ঘোটালা চলছে। তাই প্রতিকার চেয়ে এদিন ই পি এফ কমিশনারের দ্বারস্থ হন তারা। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা সহ অন্যরা।এখন দেখার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি