জিবি ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা-র

আগরতলা : ছোট ছোট করে প্রতিনিয়ত রক্তদান শিবির করা হলে রক্তের সংকট রাজ্যে হবে না। বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক রক্তদান শিবিরে একথা বললেন স্বাস্থ্য অধিকর্তা সঞ্জিব দেববর্মা। এদিন রক্তদান শিবির করে এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখা। নতুনভাবে গড়ে উঠা এই সংগঠন। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে রক্তদান শিবির করে ব্লাড ব্যাঙ্কে সংগঠনটি। শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের ডেপুটি এমএস ডাঃ কনক চৌধুরী সহ সংগঠনের নেতৃত্ব। এদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা এসোসিয়েশন অফ রেডিওলজিক্যাল এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা শাখার এ ধরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এই সংগঠন আগামী দিনেও রক্তদান শিবির জারি রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক