লোকজনের মধ্যে আমপানা ও লেবুর শরবত বিলি খোয়াই বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের

তেলিয়ামুরা : সামাজিক কর্মসূচীতে এগিয়ে এলো ত্রিপুরা বডিবিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশন অনুমোদিত খোয়াই বডি বিল্ডার্স এন্ড ফিটনেস সংগঠন। সংগঠনের রাজ্য সভাপতি তনয় দাসের অনুপ্রেরণায় খোয়াই জেলা কমিটি কর্মসূচী গ্রহণ করে। বৃহস্পতিবার সংগঠনের তরফে তেলিয়ামুতা জিম ওয়ার্ল্ডের সামনে লোকজনের মধ্যে আম পানা ও লেবুর শরবত বিলি করা হয়। তীব্র গরমের হাত থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে সংগঠনের এই প্রয়াস।উপস্থিত ছিলেন খোয়াই বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের জেলা সম্পাদক শান্তনু সাহা, সহকারী সম্পাদক দীপঙ্কর দেবনাথ সহ অন্যরা। উল্লেখ্য, এধরণের কর্মসূচী গ্রহণের জন্য সংগঠনের রাজ্য সভাপতি প্রতিটি জেলা কমিটিকে নির্দেশ দিয়েছেন।সংগঠনের এ ধরণের প্রয়াস সত্যি প্রশংসার দাবি রাখে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা