জন্মদিনে নজরুলকে শ্রদ্ধা তিন সংগঠনের

আগরতলা : প্রতিবছরের মতো এবারো সরকারি-বেসরকারি উদ্যোগে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়।অন্যান্য বছরের মতো এবারো এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস-র তরফে হয় নজরুল স্মরণ। রাজ্যের বিভিন্ন জায়গায় তিন সংগঠনের পক্ষ থেকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানানো হয় কাজী নজরুলকে। এদিন সকালে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীতে কেন্দ্রীয় ভাবে হয় অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন যুব নেতা ভবতোষ দে, ছাত্র নেতা মৃদুল কান্তি সরকার সহ অন্যরা। তারা নজরুল প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফুলমালা দিয়ে। এদিন যুব নেতা বলেন, আজকে নেশা যেভাবে ছাত্র যুবদের মধ্যে ছড়িয়ে পড়েছে, অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে ,শাসক দল যেভাবে অপসংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রয়োজন।

Related posts

একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরে বিজেপির পদযাত্রা