রেমালের জেরে স্বস্তির বৃষ্টি

আগরতলা : অবশেষে স্বস্তি। রেমালের জেরে শনিবার বিকেলে একপশলা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলল রাজধানী বাসীর। তবে গরমের থেকে একেবারে নিস্তার মিলেনি। কয়েক দিন ধরে তীব্র দাবদাহে আমজনতার প্রাণ ওষ্ঠাগত। অস্বস্তিকর গরমে ঘর থেকে বের হওয়া দ্বায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে রাজ্যে বৃষ্টি। শনিবার বিকেলে আচমকা আকাশ মেঘলা করে নেমে আসে বৃষ্টি।কিছুটা মিলে স্বস্তি। আর এই স্বস্তির বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। যদিও তা বেশি সময় স্থায়ী হয়নি। আগামী দুই- দিনটিও এর জেরে বজ্র সহ ভারি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক