রক্তের সংকট নিরসনে শিবির

আগরতলা : রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে বর্তমানে রক্তের সংকট। সেই সংকট নিরসনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সংগঠনের কাছে আহ্বান জানিয়েছেন রক্তদান শিবির করে সমস্যা মেটানোর। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সেই সমস্যা নিরসনে এগিয়েছে বিভিন্ন সংস্থা, সংগঠন। রবিবার ছুটির দিনে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে মেডিক্যাল এস্ট্রোলজি রিসার্চ ফেটারনিটি। এদিন সংগঠনের তরফে রক্তদান শিবির হয় আগরতলা প্রেস ক্লাবে। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সংগঠনের নেতৃত্ব সহ অন্যরা। রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।উদ্যোক্তাদের তরফে সকলের কাছে আবেদন জানানো হয় রক্তদানে এগিয়ে আসার জন্য।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী