বিদ্যুৎহীন জিবিতে সমস্যায় রোগীরা

ত্রিপুরা আগরতলা : রেমালের জেরে রাজধানীতে তুমুল ঝড়-বৃষ্টি না হলেও বিদ্যুৎ চপলতা অব্যাহত। সোমবার আচমকা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বিদ্যুৎহীন হয়ে পড়ে। জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ছিল না। ফলে অন্ধকার হয়ে যায়। সমস্যায় পড়েন রোগী ও চিকিৎসক-স্বাস্থ্য কর্মীরা। বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে কাজ চালিয়ে যান স্বাস্থ্য কর্মীরা। সমস্যায় পড়েন রোগীরা। ছটফট করতে থাকেন অনেক রোগীরা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে রোগীদের হাওয়া দেওয়ার চেষ্টা করেন। বিদ্যুৎ না থাকায় রোগীদের পরিষেবায় ব্যাঘাত ঘটে বলেও অভিযোগ। জিবি হাসপাতালের মতো জরুরি পরিষেবায় বিদ্যুৎ না থাকায় প্রশ্ন উঠে শুরু করে বিদ্যুৎ নিগমের ভূমিকায়।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার