শুরু হল চিকেন ফুড উৎসব

ত্রিপুরা আগরতলা : ১০০ রকম চিকেনের খাবারের আইটেম নিয়ে শুরু হল চিকেন উৎসব।১০ দিন ব্যাপী চিকেন ফুড উৎসবের উদ্বোধন হয় শনিবার। আগরতলা ক্লাবের তরফে হচ্ছে এই খাবার উৎসব। রাজধানীর কলেজটিলা পুরনো লেক ভিউ-তে হচ্ছে এই চিকেন খাবার উৎসব। এদিন এর উদ্বোধন করলেন পদ্মশ্রী জিমন্যাসট দীপা কর্মকার। উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বের নন্দী, আগরতলা ক্লাবের অধিকর্তা প্রাণ গোপাল সাহা সহ বিশিষ্টজনেরা। মাত্র একটি আইটেম ছাড়া বাকি সব খাবারই একই দামে পাওয়া যাচ্ছে। জিমন্যাস্ট দীপা কর্মকার এদিন সকলের কাছে আবেদন রাখেন সপরিবারে এই চিকেন ফুড উৎসবে এসে তা উপভোগ করার জন্য। তবে খাবারের সঙ্গে সঙ্গে শরীর সুস্থ রাখতে শারীরিক কসরত করার জন্যও বলেন তিনি।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার