ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের বৈঠক

ত্রিপুরা আগরতলা : ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে আরও সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা হয় ইন্ডিয়া-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের বৈঠকে। আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় রবিবার। আগরতলার একটি বেসরকারি হোটেলে হয় বৈঠক।এদিন সংবর্ধনা জানানো বাংলাদেশ থেকে আগত সংগঠনের প্রতিনিধিদের।বাংলাদেশ থেকে এই বৈঠকে নেতৃত্ব দেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের চিফ পেট্রন আশিকুর রহমান মিক্কু।উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল-আমিন,কুমিল্লা জেলার ক্রীড়া সংগঠক তথা কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, ত্রিপুরার ক্রীড়া সংগঠক সুজিত রায়, ফোরামের উপদ্বেষ্টা কমিটির সদস্য অর্জুন পুরষ্কার প্রাপ্ত মন্টু দেবনাথ, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস এসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা সহ অন্যরা। বৈঠকে ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মোহাম্মদ আল-আমিন এরকমের উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, এধরনের উদ্যোগে সবসময় আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন সহায়তায় এগিয়ে আসবে।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ