১৯ জুন বিধায়ক হিসেবে শপথ দীপক মজুমদারের

{"remix_data":[],"source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":[],"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ত্রিপুরা আগরতলা : ১৯ জুন ত্রয়োদশ বিধানসভার সদস্য হিসেবে শপথ নেবেন রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী দীপক মজুমদার। সেদিন বিধানসভার লবিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন। ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। উল্লেখ্য রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। এই কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়েছিল।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি