প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরা মুখ্যমন্ত্রীর

ত্রিপুরা আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার নয়াদিল্লির নতুন সংসদ ভবনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করেন তৃতীয়বার মোদী সরকার গঠন হওয়ায় ত্রিপুরাবাসীর ব্যাপক উৎসাহ সম্পর্কে। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী নিয়েও আলোচনা হয়েছে দুইজনের মধ্যে।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ