আগরতলা প্রেস ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচের জার্সি উদ্বোধন

ত্রিপুরা আগরতলা : আগরতলা প্রেস ক্লাবের তরফে খেলাধুলা নিয়ে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। ফের আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে হতে যাচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। সোমবার সকালে রাজধানীর উমাকান্ত একাডেমীতে হবে প্রীতি ফুটবল ম্যাচ। রবিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান, কনভেনার, যুগ্ম কনভেনার সহ অন্যরা। সভাপতি জানান প্রেস ক্লাবের গ্রুপ=এ, গ্রুপ=বি দুটি টিমের মধ্যে খেলা হবে। সকাল আট টায় শুরু হবে ম্যাচ। এদিন সাংবাদিক সম্মেলনে খেলোয়াড়দের জার্সি প্রকাশ করেন তারা।

Related posts

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

দুর্গা পূজাকে সামনে রেখে বাণিজ্য ভবনে ব্যবসায়ীদের নিয়ে ট্রাফিক দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক