আগরতলা রেল স্টেশনে ফের আটক ১১ বাংলাদেশী নাগরিক

ত্রিপুরা আগরতলা : ফের আগরতলা রেলস্টেশনে শিশু সহ ১১ বাংলাদেশী নাগরিক আটক। তাদের মধ্যে রয়েছে মহিলাও। জুন মাসে এনিয়ে ঊনচল্লিশ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জি আর পি থানার পুলিস। অভিযোগ তারা অবৈধভাবে দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় আসে। কাজের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়ার কথা বলে দালালরা নিয়ে আসে। প্রায় প্রতিদিন অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক। রবিবার বিকেলে ফের ১১ জন ধরা পড়ে আগরতলা সরকারি রেল পুলিসের হাতে। তাদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। অভিযোগ দালালের মাধ্যমে তারা ত্রিপুরায় আসে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালায় জি আর পি। সোমবার আদালতে সোপর্দ করা হয়। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস। ক্রমাগত বাংলাদেশী নাগরিক রেল স্টেশনে ধরা পড়ার ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়ল সিপিআইএম

১৯ ও ২০ ডিসেম্বর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে ‘মিস্টার ত্রিপুরা’ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ

‘অরাজকতা হটাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিতে আগরতলায় জনসমাগম, শহরজুড়ে বিজেপির বিক্ষোভ মিছিল