ফের আটক ৮ বাংলাদেশী নাগরিক সহ ১০

ত্রিপুরা আগরতলা : সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে ফের উঠছে প্রশ্ন। অভিযোগ অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।তারা ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে এসে ধরা পড়ছে। অভিযোগ প্রায়শই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে এসে জি আর পির হাতে ধরা পড়ছে। বৃহস্পতিবার ফের এমন ঘটনা ঘটে। গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিসের হাতে ধরা পড়ে ৮ বাংলাদেশী নাগরিক। তারাও অবৈধ ভাবে ভারতে আসে দালালের মাধ্যমে। জিআরপি দুইজন ভারতীয় দালালকে আটক করেছে। এদের মধ্যে একজন মহিলা। বাংলাদেশী নাগরিকদের মধ্যে ৬ জন পুরুষ ও দুইজন মহিলা। জি আর পি থানায় ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে। জি আর পির তরফে পুলিস রিমান্ডের আবেদন করা হয়।একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস। তিনি জানান ধৃতরা চেন্নাই ও কলকাতা যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে।

Related posts

বাংলাদেশের ক্ষমতাসীন দলের সমর্থকদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত

৭ টি পুর ও নগর সংস্থার ভোট গণনা কেন্দ্রে যাবে না সিপিআইএম এজেন্টরাঃজিতেন্দ্র চৌধুরী

জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী রতন লাল নাথের নিকট প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী