বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার

আগরতলা : বিরল প্রজাতির বিড়াল ছানা উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। আগরতলার পুরানো জেল সংলগ্ন এলাকা থেকে বিরল প্রজাতির বিড়াল ছানাটি উদ্ধার করে পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান পূর্ব থানার পুলিশ শনিবার রাতে বিট পেট্রোলিং করার সময় পুরানো জেল সংলগ্ন এলাকায় বিরল প্রজাতির বিড়ালটি দেখতে পায়। তারপর পুলিশ কর্মীরা বিরল প্রজাতির বিড়ালটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। রবিবার সকালে বন দপ্তরের কর্মীরা পূর্ব থানায় আসার পর তাদের হাতে তুলে দেওয়া হয় বিরল প্রজাতির বিড়ালটিকে।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী