ফের আন্দোলনে ফায়ার সার্ভিসের চাকরিপ্রত্যাশীরা

আগরতলা: ফের আন্দোলনে চাকরিপ্রত্যাশীরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে পথে নামলেন বেকাররা। সোমবার রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনীতে বিক্ষোভ দেখায় তারা। দাবি জানায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার। অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা হয়।

অভিযোগ এর পরেই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ফাইন্যাল শিট প্রকাশ করা হয়নি। এতে ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। তারা বার কয়েক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হয়। কারণ কোন সদুত্তর মিলেনি। তাই ফের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখান অগ্নিনির্বাপক দপ্তরের অধিকর্তার অফিসের সামনে এসে। অভিযোগ শুধু ফায়ার সার্ভিস নয়, বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কোন হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। ফলে বেকার ক্ষোভ ক্রমশ ধুমায়িত হচ্ছে।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।