আর জি করের ঘটনার প্রতিবাদ

আগরতলা : দেশ ব্যাপী বাড়ছে নারী অপরাধের ঘটনা।এসব সহ আর জি করে চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো সি আই টি ইউ অনুমোদিত সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। সংগঠনের আরও অভিযোগ রাজ্যে বর্তমানে মহিলারা সুরক্ষিত নয়। ক্রমবর্ধমান নারীদের উপর চলছে নির্যাতন। এসব বন্ধের দাবি জানিয়ে সংগঠন রাজধানীর অফিস লেন বিক্ষোভ সভা সংগঠিত করে। উপস্থিত ছিলেন সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। নারী সমন্বয় কমিটির নেত্রী বলেন, আর জি করের চিকিৎসকের ন্যায়- বিচার দিতেই হবে। তবে আদৌ যুবতী চিকিৎসকের পরিবার ন্যায় বিচার পাবে কিনা অজানা। মেয়েরা যে কোন জায়গায় কাজ করুক না কেন সে যেন তাঁর অধিকারের কথা বলতে পারে, সম্মান থাকে।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ