জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের

আগরতলা : জে আর বি টি পরিচালিত গ্রুপ ডি নিয়োগে মেধার ভিত্তিতে তালিকা প্রকাশের পরেও বিভিন্ন অভিযোগ তুলে পথে নামলো যুব কংগ্রেস। সোমবার তারা জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। প্রায় চার বছর পরে জে আর বি টি পরিচালিত গ্রুপ- ডি নিয়োগের মেধা তালিকা প্রকাশ হয়। দুই দিন আগে মেধা তালিকা প্রকাশের পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় যুবক- যুবতীদের মধ্যে খুশির হাওয়া। তারা চাইছেন দ্রুত যেন তাদের নিয়োগ পত্র দেওয়া হয়। এই অবস্থায় মেধার ভিত্তিতে ভাগ্যবানদের তালিকা প্রকাশ করার পরেও ঘোলাজলে মাছ শিকার করতে পথে নামলো যুব কংগ্রেস। সোমবার যুব কংগ্রেসের কর্মীরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের করে মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে অফিস লেন জে আর বি টি অফিসের সামনে যায়। সেখানে অফিসের ভেতরে ঢুকতে চাইলে পুলিস বাধা দেয়। এনিয়ে পুলিসের সঙ্গে তাদের বচসা হয়। পরে যুব কংগ্রেস কর্মীরা গেট জোর করে খুলে গেটের ভেতর প্রবেশ করে। জে আর বি টি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইলেও তিনি না থাকায় তারা অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন।যুব কংগ্রেসের তরফে দাবি জানানো হয় গ্রুপ- ডির অপেক্ষমাণ তালিকা প্রকাশ,প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক ফলাফল প্রকাশিত করার।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি