সঠিক তদন্তের দাবি সম্রাটের

আগরতলা : অর্থের বিনিময়ে ত্রিপুরার পি আর টি সি তৈরির ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে ফের সরব এন এস ইউ আই।অভিযোগ এস এস সি জি ডি পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগে ত্রিপুরার নির্দিষ্ট পদে বাইরের রাজ্যের যুবকরা অংশ নিচ্ছে। এও অভিযোগ ত্রিপুরার পি আর টি সি, ভোটার কার্ড লাখ লাখ টাকার বিনিময়ে তৈরি করছে বাইরের বেকাররা। এনিয়ে মহকুমা- জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন এমনকি মুখ্যমন্ত্রীর গোছরেও নিয়েছে এন এস ইউ আই। পশ্চিম আগরতলা থানায় মামলা দায়েরও করেছেন সংগঠনের সভাপতি সম্রাট রায়। সেই মামলায় রবিবার এন এস ইউ আই সভাপতিকে পশ্চিম থানায় ডাকা হয়। এদিন তিনি ফের দাবি জানান, যারা ভুয়ো পি আর টি সি তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তার অভিযোগ পুলিস প্রশাসন এখনও কোন পদক্ষেপ নিচ্ছে না।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা