নাগেরজলায় সাড়া জাগানো রক্তদান শিবিরে

আগরতলা : সমাজে মানব ধর্ম পালন করে চলেছে যান শ্রমিকরা। শ্রমিকরা রক্তদানের আয়োজন করে প্রমান করে দিয়েছে তারা মানুষকে শুধু পরিষেবা দেয় না, পাশাপাশি সমাজের প্রতি তারা কর্তব্য এবং দায়িত্ব পালন করে চলেছে। তাদের এই মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। যারা রক্তদানে এগিয়ে এসেছে তারা নিজেরাও জানে না তাদের রক্ত কার শরীরে যাবে। রবিবার রাজধানীর নাগেরজলায় এক রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, রক্তের কোন জাত পাত, ধর্ম হয় না। এদিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে বাস মালিক সংগঠন, ব্যবসায়ী, ই- রিক্সা, অটো রিক্সা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগেরজেলা শাখার উদ্যোগে রক্তদান শিবির করা হয়। শিবিরে মেয়র ছাড়াও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রক্তদানের পাশাপাশি শিবিরে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার