শহীদ গৌতম দত্তের ৪৫ তম শহীদান দিবস উদযাপন

আগরতলা : প্রয়াত প্রাক্তন বাম বিধায়ক গৌতম দত্তের শহীদান দিবস এবছরও যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়। বুধবার ৪৫ তম শহীদান দিবস উদযাপন করা হয় আগরতলা মেলারমাঠ ছাত্র- যুব ভবনে। বাম যুব সংগঠনের তরফে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব, জয়দীপ রাউত সহ অন্যান্যরা। বাম যুবরা সকলে প্রয়াত গৌতম দত্ত-র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব জানান ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর শহিদের মৃত্যু বরণ করেন গৌতম প্রসাদ দত্ত। ত্রিপুরা বিধানসভার কনিষ্ঠ বিধায়ক ছিলেন তিনি। ছিলেন যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।এদিন বিশালগড়েও যুব সংগঠনের তরফে হয় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচী।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা