পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিশাল ভুমিকা রয়েছে—মেয়র

আগরতলা : পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিশাল ভুমিকা রয়েছে। নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। যা কিনা বর্তমানে অনুভব করা হচ্ছে। আগরতলা অরুন্ধতীনগর অরবিন্দ সংঘে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস, ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং দেশের à§­à§­ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এক বৃক্ষরোপন উৎসব করা হয়। অরুন্ধতী নগরস্থিত অরবিন্দ সংঘ প্রাঙ্গনে হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও পুর নিগমের কর্পোরেটর অলক রায়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা সকলে এইদিন ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী’এই স্লোগানকে সামনে রেখে এদিন কর্মসূচীকে ঘিরে ভালো সাড়া পড়ে। বরাবরই অরবিন্দ সংঘ বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা