বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর বাংলাদেশ আর্মি ও দুষ্কৃতকারীদের হামলার প্রতিবাদ

আগরতলা : পথে নামলো ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন। তাদের অভিযোগ চলতি মাসের ১৯-২০ তারিখ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের উপর বাংলাদেশ আর্মি ও দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ রেলি করে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয় সংগঠনের কর্মী- সমর্থকরা। প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখান থেকে প্রতিবাদ রেলি বের হয়। প্রতিবাদ রেলি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ধর্মচন্দ্র চাকমা সহ অন্যান্যরা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ১৯ ও ২০ সেপ্টেম্বরের ঘটনায় প্রায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে প্রতিবাদ রেলি। তারা দাবি জানান পার্বত্য চট্টগ্রামে ভারতের অন্তর্ভুক্ত করার। একই সঙ্গে দাবি জানানো হয় সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে আক্রমণ বন্ধের।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!