৬ দফা দাবি আদায়ের লক্ষে ডি ডব্লিউ এস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি

আগরতলা : ৬ দফা দাবি আদায়ের লক্ষে ডি ডব্লিউ এস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধি শাখার। মঙ্গলবার শহরে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। এদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধি শাখার সদস্য সদস্যারা এদিন প্রথমে রেলি বের করে। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে গনডেপুটেশান দেয়। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা জানান কিছু সংখ্যক আমলা রয়েছে সরকার পরিবর্তনের পরও তারা লাল ফিতার বাধনে আবদ্ধ হয়ে রয়েছে। এই সকল আমলারা পাম্প অপারেটারের সাথে দপ্তরের উচু স্তরের আধিকারিকদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রেখেছেন। এসব সমস্যা সমাধানের জন্য এদিন ৬ দফা দাবিতে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার