মণ্ডল অফিস উদ্বোধনকে কেন্দ্র করে রক্তদান শিবির করা হয় বিজেপি রামনগর মণ্ডলে

আগরতলা : মণ্ডল অফিস উদ্বোধনকে কেন্দ্র করে রক্তদান শিবির করা হয় বিজেপি রামনগর মণ্ডলের তরফে। অফিস গৃহ ও রক্তদান শিবিরের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। শনিবার বিজেপি রামনগর মণ্ডলের অফিস বাড়ির উদ্বোধন হয় কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায়। অফিস উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন কংগ্রেস ও সিপিআইএম-এর নাম না করে বলেন একজন আরেক জনের হাত ধরেছে বর্তমানে। পূর্বতন সরকারের সময়ে রাজ্যে যতগুলি খুন হয়েছে, সেই খুনের ফাইল পুনঃরায় খোলা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন রক্তের কোন ধর্ম নেই। রক্তের কোন বিকল্প নেই। রক্তের যেমন বিকল্প নেই, তেমনি একটা দিন আসবে ভারতবর্ষে বিজেপির কোন বিকল্প থাকবে না।সেবা-ই বিজেপির ধর্ম। সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় বিজেপি। বিরোধী দলের কোন কাজ নেই। মানুষের সাথে তাদের সম্পর্ক নেই। মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয় নিয়ে রাস্তায় নামে। রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।